৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিসের ৮ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২২ জুলাই শনিবার সিলেট নগরের রেজিস্টারি মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীর কোর্ট পয়েন্টে, সিটি পয়েন্টে ও বন্দরবাজার এলাকায় গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেন খেলাফত মজলিস সিলেট মহানগর নেতৃবৃন্দ।
বুধবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত গণ-সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।
এদিকে, শনিবারের সমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড ভিত্তিক ব্যাপক প্রস্তুতি, সভা-সমাবেশ, গণ-সংযোগ ও প্রচারনা অব্যাহত রয়েছে। সংগঠনের সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা থানা, শাহপরান পূর্ব ও পশ্চিম থানা, কতোয়ালী পশ্চিম থানা, জালালাবাদ থানা ও বিমানবন্দর থানার বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও প্রতিষ্ঠান ভিত্তিক ধারাবাহিক গণ-সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। এছাড়াও ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর এবং শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্দোগে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।
পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত গণ-সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওঃ তাজুল ইসলাম হাসান, সহসভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সহকারী বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, ইসলামী ছাত্র মজলিসের সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ সোহান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরী আহবায়ক হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, খেলাফত মজলিসের শাহপরান পূর্ব থানা সভাপতি মাষ্টার মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আহমদ, শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা বাহাউদ্দিন আরমান, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জালালাবাদ থানা সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ই এইচ শামীম, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কয়ছর আহমদ কাওছার, শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।
এ সকল কর্মসূচীতে নেতৃবৃন্দ আগামী ২২ জুলাই শনিবার সিলেট রেজিস্টারী মাঠে আয়োজিত খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ সফলের জন্য সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসির প্রতি আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D