জগন্নাথপুরে ওষুধের কৌটায় মিলল ইয়াবা, নারীসহ আটক ২

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩

জগন্নাথপুরে ওষুধের কৌটায় মিলল ইয়াবা, নারীসহ আটক ২

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পাইলগাঁও ইউনিয়নে সুবর্ননগর গ্রামের মোশাহিদ মিয়ার বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সুবর্ননগর গ্রামের মৃত আ. রহিমের ছেলে মো. মোশাহিদ মিয়া (৫৫) ও একই গ্রামের লাকী বেগম (৩৫)। আটকদের বিরুদ্ধে নবীগঞ্জ ও জগন্নাথপুর থানায় পৃথক মাদকের মামলা রয়েছে।

অভিযানে বসত ঘরের একটি রুম তল্লাসী করে ইয়াবা বিক্রির সাড়ে ৩৫ হাজার টাকা ও ওষুধের কৌটার ভেতর থেকে ৫২ পিছ ইয়াবা জব্দ করা হয়।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, আটক দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট