৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের আওয়ামীলীগ নেত্রী ও বিশিষ্ট সমাজসেবী সাবিনা সুলতানা। গত ১৬ জুলাই রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সাবিনা সুলতানা সদস্য পদ নিশ্চিত করা হয়। তিনি সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামীলীগের রাজনীতিতে নিষ্ঠা ও সাহসীকতার সাথে কাজ করে যাওয়ায় সাবিনা সুলতানা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুর আনোয়ার আলাওর এর সহধর্মিনী।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিতে সদস্য পদ লাভ করায় সাবিনা সুলতানা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সংগ্রামে আমি আন্তরিকতার সাথে কাজ করবো।
তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপিকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D