৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩
সিলেটে ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে লালাবাজার থেকে চন্ডিপুল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, গত কয়েক দিন ধরে প্রায় প্রতি ঘণ্টায় হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ এলেও বেশিক্ষণ স্থায়ী সময় হচ্ছে না। গভীর রাতেও থাকছে না বিদ্যুৎ। ফলে ভোগান্তিতে পড়েছেন জন সাধারণ।
ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থানীয় জনতা মঙ্গলবার রাতে সড়ক অবরোধ করেন। তবে, রাত সাড়ে আটটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, স্থানীয় জনতা লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিল। পরবর্তীতে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়।
লোডশেডিংয়ের ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিভাগীয় উপ-প্রকৌশলী মো. আরাফাত আল-মাজিদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সিলেটে তীব্র গরম না হলে পুরো বিভাগে গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। আর গরম হলে চাহিদা থাকে ৬০০ থেকে ৬৫০ মেগাওয়াটের। কিন্তু চাহিদার ৬০ ভাগ সরবরাহ হয় সিলেটে। ৪০ ভাগ ঘাটতি থাকে। ফলে সিলেটে এভাবে লোডশেডিং হচ্ছে।
তিনি বলেন, বিবিয়ানাসহ ৩টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় সিলেটের সরবরাহে ঘাটতি থাকছে। তবে আগামী সপ্তাহে এসব কেন্দ্র ফের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। চালু হলে সিলেটে লোডশেডিং কমে যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D