৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৩
সারাদেশের ন্যায় সিলেটে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করছে।
বৃহস্পতিবার (২৯ জুন) ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যগণ, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
সিলেটের শাহী ঈদগাহে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ঈদজামাত আদায় করতে পেরে খুশি সবাই।
এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করছেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যান কবরস্থানে। চিরবিদায় নেয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান।
পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D