৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩
সিলেটের বিয়ানীবাজারে পরকীয়া প্রেমিকের অফিসকক্ষে গিয়ে তাকে দা দিয়ে কুপিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত খায়রুননেছা মৌরি (৪০) উপজেলার বৈরাগীবাজারের খশির নামনগর গ্রামের মনির আলীর মেয়ে।
সোমবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগিবাজার এলাকার খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন গোপাল চন্দ্র দাস (৩২)। গোপাল বিয়ানাবাজারের খশির পাটনিপাড়া এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে। তার সাথে খায়রুন্নেছা মৌরির বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক রয়েছে।
বুধবার দুপুরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও পরামর্শ কক্ষের ভেতরে ঢুকে প্রেমিক গোপাল চন্দ্র দাসের মাথায় ও হাতে দা দিয়ে কুপ দেন খায়রুন্নেছা। এতে গোপাল চন্দ্র দাস মাথায় ও হাতে আঘাত পেয়ে অফিস কক্ষ থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে আসেন। তখন স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় খায়রুননেছা গোপালের অফিসকক্ষে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে অফিসকক্ষে থাকা পর্দা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা বলেন, স্বাস্থ্যকর্মী গোপালের উপর হামলার খবর শুনার কয়েক ঘন্টার ব্যবধানে ঐ মহিলার আত্মহত্যার খবর পেয়ে আমি থানা পুলিশকে অবগত করি তারা এসে বিষয়টি দেখছেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা শ্যামল চন্দ্র বণিক বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D