৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ৩০৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে পৌরসভা প্রাঙ্গনে পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের মাঝে এসব চাল বিতরন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি।
ছাত্রনেতা সাইফুল ইসলামরে সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরাসহ পৌর কাউন্সিলরবৃন্দ।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর, আদমপুর, মাধবপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D