৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশ ক্রমশই ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের দুর্নীতি আর লুটপাটের মাশুল দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করলেও দেশে এখন বিদ্যুৎ যায়না বরং মাঝে মাঝে আসে। অবৈধ ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু ইতিহাস স্বাক্ষী সকল স্বৈরাচারী সরকারকেই কঠোর পরিনতি বরণ করতে হয়েছে। আওয়ামীলীগের জন্যও কঠিন পরিনতি অপেক্ষা করছে। পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। নিরপেক্ষ সরকারে অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচীর শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
দেশব্যাপী লোডশেডিং, বিদ্যুতখাতে সরকারের দুর্নীতি, উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকারকর্তৃক অবজ্ঞা, গায়েবি মামলায় গণগ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতিরোধ সহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচী বেলা ৩টায় নগরীর রেজিষ্টারী মাঠ থেকে
শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উপশহরস্থ রোজভিউ পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। কর্মসূচীতে সিলেট জেলা, মহানগর বিএনপি, অঙ্গ ও
সহযোগি সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D