২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৩
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় ওই দূতাবাসের ২ কর্মীসহ ৪ জন নিহত হয়েছেন। বাকি দু’জন পুলিশ কর্মকর্তা। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণও করেছে হামলাকারীরা।
বুধবার (১৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে হওয়া এই হামলায় অপহৃত এই ৩ জনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দু’জন পুলিশ কর্মকর্তা।
আনামব্রা প্রদেশের পুলিশ কর্মকর্তা ইকেঙ্গা তোচুকউ জানান, ‘দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।’
ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের গাড়িবহরটি ‘ওই এলাকায় পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল’।
অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়ে ইকেঙ্গা আরও বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে মার্কিন কনভয়ের গাড়িতে হামলা হয়েছে। তবে সেখানে কোনও মার্কিন নাগরিক ছিল না এবং তাই কোনও মার্কিন নাগরিক আহত হয়নি।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D