সিলেট সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মে ২, ২০২৩

সিলেট সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের বিপুল সংখ্যক শাড়ী আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (২ মে) সিলেটের গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এবং সিড়িঁরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে এসব শাড়ী আটক কার হয়।

যার বাজর মূল্য এক কোটি পঁচাত্তর লক্ষ ছিষট্টি হাজার টাকা।

সিলেট  ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দুইটি বিশেষ ও নিয়মিত টহলদল মন্দিরঘাট এবং সিড়িঁরঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এসময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিযে গেলে বিজিবি সেই মালামাল আটক করা হয়।

আটককৃত ভারতীয় শাড়ীগুলো কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট