৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১, ২০২৩
মহান মে দিবসে সিলেটের তিনটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার (১ মে) সকাল নয়টার দিকে নগরীর কাজিটুলা ও সোবহানীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মে দিবসে নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। তবে কাজিটুলার ক্বারী ইন রেস্টুরেন্ট ও সোবহানীঘাট এলাকায় তাজ রেস্টেুরেন্ট ও ইলিয়াস রেস্টুরেন্ট খোলা রাখায় এই হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে রেস্টুরেন্ট মালিকদের সংগঠন সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের সভাপতি শান্ত দেব জানান, মে দিবসে নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ থাকে তবে কিছু রেস্টুরেন্ট মালিক পুলিশ কমিশনার ও ডিসি মহোদয়ের সঙ্গে আলোচনা করে খোলা রাখার কথা জানিয়েছিলেন। প্রশাসনও সম্মতি দিয়েছিলো। যেহেতু সিলেট একটি পর্যটন নগরী। কিন্তু সোমবার সকালে সোবহানীঘাট এলাকায় ৩-৪টি রেস্টুরেন্টে কিছু দৃর্বৃত্তরা হামলা করেছে। আমরা তার নিন্দা জানাই।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমশিনার (মিডিয়া) সুদীপ দাস জানান, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। আমরা খোজ খবর নিচ্ছি।’
এদিকে সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, মে দিবেস ঐ সকল রেস্টুরেন্ট খোলা থাকায় কিছু শ্রমিক এসে খাবার নষ্ট করে চলে যায়। তবে রেস্টুরেন্ট মালিকরা দাবি করছেন এরা কোন শ্রমিক নন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D