২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
রোববার দুপুর ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বাঘিলে একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোশনী আক্তার (১৩), একই গ্রামের বিথী আক্তার (১৩), ব্যাটারিচালিত অটোরিকশাচালক নরিল্লার গ্রামের হাকিম (৬৫) এবং ব্যাটারিচালিত ইজিবাইক চালক গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের মোস্তফা মিয়া (৫২)।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমী জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং আরো তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধনবাড়ি থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী জানান, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D