সিলেটে ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও সানগ্লাস জব্দ

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

সিলেটে ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও সানগ্লাস জব্দ

সিলেটে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। তবে অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট নামক এলাকা থেকে ভারতীয় এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের একটি দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া বিভিন্ন জাতের উন্নতমানের ভারতীয় শাড়ী ও সানগ্লাস জব্দ করে।

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট