৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩
রমজান মাসজুড়ে গরম আর শেষ কয়দিন ঝড়বৃষ্টিতে সকালে ঈদের জামায়াত নিয়ে আশঙ্কায় ছিলেন সিলেটবাসী। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসও ছিল কালবৈশাখী ঝড়ের। তবে সকাল থেকে ঝলমলে রোদ কাটিয়ে দিয়েছে শঙ্কার মেঘ।
সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে প্রধান জামাতে লাখো মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজমুদ্দিন ক্বাসেমী।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ নামাজ আদায় করেন।সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।
এদিকে ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
সিলেট মহানগরে ৯০টি ঈদগাহ ও ৪৩৭টি মসজিদে ঈদের জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোনের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি পুলিশ, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ মাঠে রয়েছে। ঈদের দিন এবং পরদিন সিলেট মহানগরে কড়া নিরাপত্তা থাকবে।
সিলেটের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়। এখানে ঈদ জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ হোসেন।
সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯টায়।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
এসএমপি ও জেলা পুলিশের তথ্য মতে, ঈদুল ফিতরে সিলেট মহানগর ও জেলার ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D