৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে ব্যবসায়ী লোকমান মিয়া (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান মিয়া রোকনপুর গ্রামের মৃত সরাজ মিয়ার ছেলে এবং স্থানীয় রোকনপুর বাজারের ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাড়ির পাশের বুড়িনাও গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লোকমান মিয়া। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর গ্রামে পৌঁছালে ঝড়ে ইউক্যালিপটাস প্রজাতির একটি বড় গাছ উপড়ে লোকমান মিয়ার মাথায় পড়ে।
স্থানীয়রা আরও জানান, গাছ পড়ে আহত হলে লোকমান মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D