৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩
সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য, সিটি কর্পোরশন ভারপ্রাপ্ত মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৬নং ওয়ার্ডে সিডিসি প্লাস্টার সিডিওদের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠান গত শনিবার রাতে নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।
সিসিকে’র ভারপ্রাপ্ত মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মির্জা দুলাল, আনোয়ার হোসেন, বেলাল আহমদ রাজু, জুনেল আহমদ, বদরুল ইসলাম, শাওন হোসেন, ইউপিপি আর এর সাধারণ সম্পাদক তাছলিমা বেগম, সদস্য সালমা বেগম, কুরকুরি সেলিনা প্রমুখ।
শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মহসিন কামরান বলেন, মানবতার কল্যাণ সাধরনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাউন্সিলর তৌফিক বকস লিপন। তার ওয়ার্ড ছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিরবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। করোনা ভাইরাস, ভয়াবহ বন্যা সহ বিভিন্ন দুর্যোগের সময় লিপন বকস নিজ উদ্যোগে দরিদ্র মানুষদেরকে সাহায্য-সযোগিতা করেছেন তা প্রশংসনীয়। তারই ধারাবাহিকায় মাহে রমজান মাসে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২৬নং ওয়ার্ডে সিডিসি প্লাস্টার সিডিও নেতৃবৃন্দের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ মহৎ উদ্যোগ। তিনি কাউন্সিলর তৌফিক বকস লিপনের মত অন্যান্য কাউন্সিলদেরকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D