৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আত্মশুদ্ধির মাস মাহে রমজান আমাদের মাঝ থেকে ক্রমেই বিদায় নিচ্ছে। সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষ ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারছেনা। অসহায় দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার উপক্রম। ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির মাশুল গুনতে হচ্ছে দেশের জনসাধারণকে। এই সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। ঈদ আনন্দে অসহায় হতদরিদ্র মানুষগুলোকে শামিল করতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী (ফুডপ্যাক) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D