২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কারা লড়বেন তা চূড়ান্ত করেছে দলটি। শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।
পাঁচ সিটির এ নির্বাচনে- খুলনা সিটি করপোরেশনের জন্য তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজমত উল্লাহ খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এর আগে, গত ৩ এপ্রিল গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ, কক্সবাজার পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের জন্য ঘোষিত একই তফসিল অনুসারে ২১ জুন বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল এবং নারায়ণগঞ্জের গোপালদী এই তিনটি পৌরসভা নির্বাচন হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D