৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩
পবিত্র রামাদান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মানিগাঁও এ সমাজের সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসময় প্রায় শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D