৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকায় ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। এর আগে ঘটনাস্থলেই একজন মারা যান।
বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও নগরের উপকন্ঠ শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে মাইক্রোবাস শ্রমিক নেতা ফয়সল আহমদ (৩০)।
নিহতদের মধ্যে পুলক রায় ঘটনাস্থলে এবং গুরুতর আহত অবস্থায় ফয়সল আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া আহত অপর মোটরসাইকেল আরোহী বিক্রম কর মন্ডল (৩২) নগরের চালিবন্দর সমতা ৭/৫০ বাসার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে।
সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক বলেন, রাত ১০টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের টহলরত পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে কোম্পানীগঞ্জমুখী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা পুলক রায় মারা যান। অপর দুই আরোহীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে এএসপি শেখ মুহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে তাদের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D