৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম চেয়ারম্যান, বিএনপি নেতা ফয়জুর রহমান ফয়জু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), যুবদল নেতা এনামুল হক পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব সহ ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০/১৫০ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে শাহপরান থানায় মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সাইফুল, আব্দুল মালেক, মোঃ মাসুদ আলী মাছুম, মোঃ রফিক দেওয়ান, আতাউর রহমান রফিক, মীর মোঃ মুক্তার আলি শুভ, নজরুল ইসলাম নজির, জয়নাল আহমদ,হেলাল আহমদ, আলাউদ্দিন আহমদ, নুর ইসলাম’সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বুধবার (১৫ মার্চ) এক বিবৃতিতে সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন মামলা, হামলা, গ্রেফতার ও নির্যাতন করে নিশিরাতের সরকার ভীতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মামলা দিয়ে ভয় দেখিয়ে শেষ রক্ষা হবেনা। তারা অবিলম্বে শাহপরান থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D