৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরও দুজন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে হালুয়ারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের নাসির আলম (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাদিউল ইসলাম কামালি (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশায় থাকা দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D