৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
সিলেটের জকিগঞ্জের সকল রুটে বিআরটিসি বাস চালু ও মালিক সমিতি পরিচালিত বাস শ্রমিকের নৈরাজের প্রতিবাদে জকিগঞ্জে সর্বদলীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মার্চ) সন্ধ্যায় জকিগঞ্জ এম এ হক চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি আল ইসলাহ্ নেতা হিফজুর রহমান।
সংগঠক খায়রুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম আহমদ, সাবেক মেয়র ও জাপা নেতা ফারুক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি নেতা ওলিউর রহমান, আব্দুল আহাদ, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা জামিল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাবেক সভাপতি ফজলুর রহমান, জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল আহমদ, বিএনপি নেতা মাছুম আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ নেতা বছল আহমদ, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক কয়েছ মাহমুদ চৌধুরী প্রমূখ।
বক্তারা অনতিবিলম্বে সিলেট-জকিগঞ্জের সকল রুটে বিআরটিসি বাস চালু, জকিগঞ্জের যাত্রী সাধারণ ও বিআরটিসি বাস নিয়ে পরিবহন মালিক সমিতির সকল প্রকার নৈরাজ্য ও জকিগঞ্জ রোডে ফিটনেসবিহীন গাড়ী চলাচল বন্ধ করার দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D