সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক এমদাদ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক এমদাদ

সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন।

শুক্রবার (১০ মার্চ) রাতে নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে নাসিম হোসাইন ১০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বি মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী এমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮ ভোট, আর অপরপ্রার্থী সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন ৪ প্রার্থী। বিজয়ী প্রার্থী সৈয়দ সাফেক মাহবুব পেয়েছেন ৬৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

এর আগে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। কাউন্সিলের আগে সকালে সম্মেলনের উদ্বাধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো।

মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলে তৃণমূলের ভোটে নব নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার রাতে এক যৌথ অভিনন্দন বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি শুধু মুখেই গণতন্ত্রের কথা বলেনা, বাস্তবে দলের নেতৃত্ব নির্বাচনেও গণতন্ত্রের চর্চা করে। তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরো ত্বরান্বিত হবে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ কাউন্সিলে অংশগ্রহণকারী অন্যান্য নেতারাও আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট