৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামে ৩দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ফজর নামাজের পরপরই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ওই ইজতেমা।
ইজতেমার মুরুব্বি মো. মাহমুদ জানান, কল্লগ্রামের মারকাজ মসজিদ কেন্দ্রে ইজতেমা আয়োজনের জন্যে গত প্রায় এক সপ্তাহ ধরে প্রস্তুতি চলছিল। গত বুধবার প্রস্তুতি শেষ হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।
তিনি জানান, ইজতেমাস্থলে ইতোমধ্যে কয়েক হাজার মুসুল্লির সমাগম ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১২টি জামাত এসেছে। যার মধ্যে অন্যতম দেশগুলো হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
মোহাম্মদ মাহমুদ মিয়া জানান শনিবারে (১১ মার্চ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D