৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩
সিলেট নগরীর গোয়াইপাড়া থেকে দুই সন্তানের জননী সেলিনা আক্তার তুলি (৪৩) নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ননদ কোহিনুর বাদি হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত সোমবার (৬ মার্চ) সকালে মল্লিকা ৪৪/২ গোয়াইপাড়া আবাসিক এলাকার বাসা থেকে কাউকে কিছু না বলে দুই সন্তানকে রেখে বের হন তুলি। তার পর থেকেই নিখোঁজ তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, জিডির কপি হাতে পেয়েছি। গৃহবধূর স্বজনদের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি স্বামীর সাথে অভিমান করে ঘর থেকে চলে গেছেন। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D