২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩
জয়পুরহাটে অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখুর গ্রামের সুলতান হোসেনর ছেলে মিম হোসেন (২৫), বগুড়ার আদমদিঘী উপজেলার উৎরাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে তাওসিব হাসান (২৪), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাগদাপাড়া খালিপুর গ্রামের আলফার হোসেনের ছেলে শামীম (২৪), একই উপজেলার বিন্নাগাড়ী গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহান (২২), নবাবগঞ্জ উপজেলার বাগদাপাড়া খালিপুর গ্রামের তদির উদ্দিনের ছেলে আলফার হোসেন (৪৫)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায় সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে এ ঘটনায় গত ১ মার্চ জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন মোটরসাইকেলের মালিক রাশেদ। এ ঘটনায় প্রথমে চোর চক্রের সদস্য রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের আরও পাঁচ সদস্যকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মোটরসাইকেল চুরিতে দুটি মাস্টার কি ব্যবহার করতেন। ওই মাস্টার কি দিয়ে এক মিনিটেই লক খুলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেতেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D