দক্ষিন সুরমায় এপিবিএনের অভিযানে জাল নোটসহ আটক ১

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

দক্ষিন সুরমায় এপিবিএনের অভিযানে জাল নোটসহ আটক ১

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ৭ এপিবিএন সিলেট এর অভিযানে জাল নোটসহ ১ জন চিন্হিত চোরাকারবারি দলের সদস্যকে আটক করা হয়েছে।

২০ নভেম্বর রবিবার সন্ধ্যায় দক্ষিন সুরমা থানাধীন লালাবাজারস্হ বেঙ্গল ফুডে এপিবিএন পুলিশ পরিদর্শক এস এম ওবায়েদুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪টি ১ হাজার টাকার জাল নোটসহ তানভীর নামের ১ জনকে আটক করা হয়।

আটককৃত তানভীর কিশোরগন্জ জেলার ভৈরব থানার মাইজপাড়া গ্রামের মৃত হাসেম এর ছেলে। সে চিন্হিত চোরাকারবারি দলের সদস্য।

এ ব্যাপারে এসআই মানিক মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ৭ এপিবিএন সিলেট এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালাবাজারে অভিযান পরিচালনা করে জালনোট পাচারকারী চক্রের ১ সদস্যকে জাল নোটসহ আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট