২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
সিলেটের জকিগঞ্জে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
খুন হওয়া মনসুর আহমদ (১৪) সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনের বেলায় বাড়ির পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মৃত তেরা মিয়ার ছেলে আশিকুর রহমান (১৫)-এর সঙ্গে মনসুরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার সূত্র ধরে রোববার সন্ধ্যার পরে মাজবন্দ মসজিদের পাশে আশিক ও মনসুরের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আশিক উপর্যুপরি ছুরিকাঘাত করে মনসুরকে। এসময় মনসুরের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আশিককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
ইউপি সদস্য শামিম আহমদ জানিয়েছেন, ঘটনার পরপরই তিনি অভিযুক্ত আশিকুর রহমানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে আসামী নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী অফিসার আতিকুর রহমান জানিয়েছেন, মনসুরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির বেশ কয়েকটি আঘাত রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, বাড়ির পুকুরের মাছ ধরা নিয়ে দিনে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর মনসুরকে চাচাতো ভাই আশিকুর রহমান ছুরিকাঘাত করে। এতে মনসুরের মৃত্যু হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।
তিনি বলেন- নিহত কিশোরের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D