সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল শুরু

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল শুরু

সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ ছিল যাত্রীবাহী গাড়ির চাকা। শনিবার সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়। এদিকে ধর্মঘট শেষ হবার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জের পুরাতন বাসট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।

সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ চার দফা দাবিতে আমরা দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলাম। আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করেছি। আবারও সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এরই মধ্যে শুক্রবার সকাল ৬টা থেকে জেলার সঙ্গে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধ করা হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট