গণসমাবেশ সফলে সিলেট নগরীতে মোটরসাইকেল র‍্যালী

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

গণসমাবেশ সফলে সিলেট নগরীতে মোটরসাইকেল র‍্যালী

১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক মোটরসাইকেল র‌্যালী ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে শতাধিক মোটরসাইকেল নিয়ে নগরীর আম্বরখানা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসার সামনে নিয়ে সমাপ্ত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ১৯ নভেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানের গণসমাবেশে সিলেটের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিনত হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীর নেতৃত্বে পাড়া মহল্লায় গণসংযোগ ও প্রচারণা চলছে। সিলেটের গণতন্ত্রকামী মানুষ সমাবেশ সফলে ঐক্যবদ্ধ হয়েছে।