১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২
আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার মিছিল থেকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সাফিন ও মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদলের সদস্য সাব্বির আহমদকে ষড়যন্ত্রমুলক ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- সরকার সারাদেশে বিএনপির সমাবেশ সমূহে জনসম্পৃক্ততা দেখে দিশেহারা হয়ে গেছে। তাই সমাবেশকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার ন্যায় সিলেটেও ধরপাকড় শুরু করেছে। কোন ষড়যন্ত্রই আাগামী ১৯ নভেম্বরের গণসমাবেশকে আটকানো যাবে না। জনগন সকল অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D