সিলেট নগরীর মিরাবাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

সিলেট নগরীর মিরাবাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

সিলেট নগরীর মিরাবাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর হাতে গ্রেফতার হয়েছেন এক যুবক।


গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত (৯ নভেম্বর) রাতে র‍্যাব-৯ একটি টিম অভিযান চালিয়ে মহানগরের মিরাবাজার থেকে বিদেশি রিভলবারসহ বুরহান উদ্দিন শুভ (২৬) নামের একজনকে গ্রেফতার করে। তিনি ওই এলাকারই বাসিন্দা। গ্রেফতারের পর তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল-আলম।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট