১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২
আগামি ২০ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের এক প্রস্তুতি সভা স্থানীয় একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার হোসেন সুমন।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরোয়ার রেজা, টিটন মল্লিক, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম আহমদ, সাইদুল এনাম চৌধুরী লাহিন, দিহান আহমদ হারুন৷
সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে বিয়ানীবাজারে লিফলেট বিতরণ করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এসময় বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, একইদিন বিকেলে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্ততি সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন ২০ নভেম্বর সিলেটে গণমানুষের জোয়ারে ভেসে যাবে অবৈধ সরকারের দোসর ও আওয়ামী পেতাত্বারা। ইনশাআল্লাহ আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে সিলেটের মুক্তিকামী মানুষ ও জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা ২০ নভেম্বর সিলেটে নবদিগন্তের সুচনা করবে।
সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন জনরোষ আঁচ করতে পেরে আওয়ামীলীগ পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। এবার তাদের শেষ রক্ষা হবেনা।
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ ও পৌর সদস্য সচিব তাজুল ইসলাম তাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরোয়ার রেজা, টিটন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান শাকিল, সেলিম আহমদ, সাইদুল এনাম চৌধুরী লাহিন, দিহান আহমদ হারুন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আলী। সভায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D