১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২
সিলেট নগরের ২০টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
৫ নভেম্বর শনিবার থেকে ১৩ ডিসেম্বর সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন এসএমপি’র কমিশনার মো. নিশারুল আরিফ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসএমপি’র মিডিয়া শাখা জানায়, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল কাজ নিষিদ্ধ করা হয়েছে। সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নগরীর যেসব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হবে, সেগুলো হলো-
সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা (সোনাতলা), মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, শাহপরান সরকারি কলেজ (টেকনিক্যাল রোড), ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ (লাউয়াই), জালালপুর ডিগ্রি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D