জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমসি কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমসি কলেজ শিক্ষার্থী নিহত

সিলেটের জকিগঞ্জে টেম্পু ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রেদোয়ান আহমদ নামে এক কলেজ ছাত্রের মৃত্যৃ হয়েছে। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার অন্তর্গত সড়কের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান আহমদ সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি জকিগঞ্জ উপজেলায়। দুর্ঘটনায় আরো আহত আরো তিনজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট