জেল হত্যা দিবসে সিলেটে মহিলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

জেল হত্যা দিবসে সিলেটে মহিলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১২ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সালমা বাছিত, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি সালমা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি এ জেড রওশন জেবীন রুবা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ সহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট