১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের মানুষ আওয়ামীলীগের দুঃশাসনে আজ অতিষ্ঠ। সাধারণ মানুষ এই জালিম সরকারের পতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন চায়। তাই আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করে, এই সরকারের পতন নিশ্চিত করে দেশকে বাঁচাতে সকলের সর্বাত্মক অংশগ্রহন প্রয়োজন। আগামী ২০ নভেম্বর সিলেট শহর হবে সমাবেশ ও মিছিলের নগরী।
বৃহষ্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর দরগাহ গেইট এলাকা থেকে খাসদবীর পর্যন্ত গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নেতৃত্বে এই গণসংযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণসংযোগকালে সাধারণ নাগরিকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সাধারণ মানুষ বিএনপির এই সমাবেশকে ইতিবাচকভাবে নিয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার দেশবাসীর ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে; অর্থনীতি তাদের দ্বারা মেরামত করা সম্ভব হবে না। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও উনার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। যাতে তারেক রহমান ও জোয়াদা রহমানে দেশে ফিরতে না পারেন। কোন ষড়যন্ত্রই এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না, আর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশের ১৬ কোটি মানুষ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশবাসীকে বাঁচতে দেবে না। তাই দেশ যাবে কোন পথে, তা রাজপথের ফয়সালা করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।
এসময় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম যুগ্ন আহবায়ক হূমায়ূন কবির শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী ও নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ তৌফিকুল হাদি, কামরুল হাসান শাহিন, হুমাইয়ুম আহমদ মাসুক, দক্ষিন সুরমা বিএনপির সাধারন সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত তারেক, মীর্জ সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D