সবুর আহমদের মৃত্যুতে ৫নং ওয়ার্ড বিএনপির শোক

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

সবুর আহমদের মৃত্যুতে ৫নং ওয়ার্ড বিএনপির শোক

বিএনপি নেতা সবুর আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট নগরীর ৫নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সাধারন সম্পাদক আব্দুল্লাহ সফি সাহেদ ও সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ।


মঙ্গলবার (১ নভেম্বর) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সবুর আহমদ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন।


তার মতো আদর্শনিষ্ঠ ও অকুতোভয় বিএনপি নেতার মৃত্যুতে আমরা শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট