২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২
কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোর পৌনে ৬টায় উপজেলার ১০নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম ঘটনা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বাখরনগর বল্লববাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টর চালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় ট্রাক্টর চালক ও তার সাথে থাকা দু’জন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের লাশ উদ্ধার করে। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিল।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তাটা ভাঙ্গা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালে পড়ে যায়। তারা ট্রাক্টরের নিচে আটকে যাওয়াতে শ্বাসবন্ধ হয়ে মারা যান। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D