৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায়ও কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ১২১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৪৯টি। শনাক্তের হার ১.১১ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন।
এর আগে সোমবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১৬ জনের শরীরে। তবে মারা যায়নি কেউ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D