২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
সাবেক প্রধানমন্ত্রী, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’ এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সিলেটে রেজিস্ট্রারি মাঠে আহুত মঙ্গলবারের সমাবেশ সফলের লক্ষ্যে জরুরি বৈঠক করেছে মহানগর বিএনপি। গতকাল রোববার রাত ৯টার দিকে নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নবগঠিত মহানগর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতা সিদ্দিকীর পরিচালনায় এ সভায় মঙ্গলবারের সমাবেশ সফলের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। সভায় নগরীর ২৭টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনকে কয়েকটি টিমের মাধ্যমে ব্যানার সহযোগে সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।
জরুরি সভায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য আমির হোসেন, বাবু নীহার রঞ্জন দাস, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, মুকুল আহমেদ মুর্শেদ, হুমায়ুন আহমেদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মুহাম্মদ আফজল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, মো. আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D