২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মঙ্গলবার (২৩নভেম্বর) রাতে সিলেটে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোব্ধ নেতাকর্মীরা এক মশাল মিছিল ও সমাবেশ করেছে।
মশাল মিছিলটি নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্টায় এসে শেষ হয়। এ সময নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে নানা শ্লোগান দেয়। সমাবেশে বক্তারা বলেন, গৃহবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে নইলে সিলেট’সহ সারাদেশ অচল করে দেওয়া হবে। আজ যেভাবে সিলেটে মশাল মিছিল হয়েছে, তা সারাদেশে ছড়িয়ে পড়বে।
মশাল মিছিল শেষে সমাবেশে সাবেক ছাত্র দলনেতা ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে ও সাবেক সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম সুমন, আনোয়ার হোসেন সুজন,এস রহমান সায়েফ,জয়দ্বীপ চৌধুরী মাধব, আদিল আহমদ রিমন,আজহার আলী অনিক, ফয়জুর রহমান, মোঃ আলী, কামাল হোসেন, সাইদুর রহমান সাইদ, মকবুল হোসেন, ইবনে জাহান তানভীর, মেহরাজ ভূইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, মোঃ আলী,কামাল হোসেন, কাওসার আহমেদ চৌধুরী, খায়রুল ইসলাম, জয়নাল আবেদীন রাহেল, মাহমুদুল হাসান, কামরান উদ্দিন অপু, ফয়সল আহমদ, পারভেজ আহমেদ, আশিকুর রহমান তারেক, মুস্তাফিজুর রহমান মুসতাক, জুম্মান আহমদ, এরশাদ আহমেদ, আমির আহমেদ, সেলিম হোসেন, আবির বক্স, মমিনুর রহমান, ফয়সল আহমেদ, হারুন আহমেদ, সজীব তালুকদার, সোহানুর রহমান সোহান, জহির আহমেদ বনি, ফাহাদ আহমেদ, নাজিম আহমেদ, মুসলেক আহমেদ, সাজু মিয়া, শিপার মিয়া, সাগর আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D