২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবরে দেশের জনসাধারণ ও জাতীয়তাবাদী সকল নেতাকর্মী আতঙ্কিত এবং তীব্র অসন্তোষের মধ্যে নিপতিত।
এমন উদ্বিগ্ন সময়ে সিলেট মহানগর বিএনপি ঐতিহাসিক রেজিস্ট্রারী ময়দানে আজ বাদ জোহর খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খতমে কুরআন আয়োজন করে এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বন্দর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া শুরুতে উপস্থিত সাধারণ জনতা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ধন্যবাদ দিয়ে খালেদা জিয়ার জন্যে ঘরে ঘরে মা বোনদের দোয়া করতে আহবান জানান সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
খতমে কুরআনে অংশ নেন বিএনপি মহানগরের বেশ কজন নেতৃবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যগন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরী এডভোকেট সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D