|
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১
সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহুরুল ইসলাম সিরাজের (৫২) আকস্মিক মৃত্যু ঘটেছে। সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এর আগে বেলা ২টার দিকে অ্যাডভোকেট জহুরুল ইসলাম সিরাজ সিলেট বার হল নং-২ এ তার চেম্বারে হৃদরোগজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী আইনজীবীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জহুরুল ইসলাম সিরাজের মূল বাড়ি সিলেট জেলার বালাগঞ্জে। তিনি পরিবার নিয়ে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ ডি ব্লকের একটি বাসায় বসবাস করতেন।
অ্যাডভোকেট জহুরুল ইসলাম সিরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন।
তিনি বলেন, মরহুমের জানাযার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D