২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চার হাজার চারশর বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে তিন লাখের নিচে নেমে এসেছে।
সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ দিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র-ইউক্রেন-মেক্সিকো এবং ফিলিপাইনের নাম। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৪০ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫১ লাখ ১৪ হাজারে পৌঁছে গেছে।
সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন চার হাজার ৪০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫১ লাখ ১৪ হাজার ৯৪৯ জনে দাঁড়িয়েছে।
একই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ ৪০ হাজার ৯১৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৫ কোটি ৪০ লাখ নয় হাজার ৭৫ জনে পৌঁছেছে।
অপর দিকে নির্ধারিত শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। একই সময়ের মধ্যে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ গেছেন এক হাজার ২১৯ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৮২৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৯০ লাখ ৭০ হাজার ৬৭৪ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৩৮৬ জনের।
অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেল এক দিনে করোনার থাবায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটাই কমে এসেছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫১ জন। আর মারা গেছেন ১১০ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৭৯ লাখ ১১ হাজার ৪৪৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন সাত লাখ ৮৩ হাজার ৫৪৯ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ জার্মানিতে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অনেকটা কমে এসেছে। দেশটিতে গত এক দিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৮ জন। আর মারা গেছেন ৩৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৫০ লাখ ৩৮ হাজার ৪৩৬ জনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ১৯৪ জনের।
এছাড়া গত একদিনে ব্রিটেনে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫১৭ জন। আর প্রাণ হারিয়েছেন ৬৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৯৫ লাখ ৬১ হাজার ৯৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৩ জন। আর নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন চার হাজার ১২৯ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১১ হাজার ৩১৮ জনের।
এ দিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ ৬৩ হাজার ৫৩০ জন।
এছাড়া কোভিড আক্রান্ত হয়ে শেষ এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১২৫ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৮৯ জন, ইউক্রেনে ৪০৩ জন এবং ফিলিপাইনে ৩০৯ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন ২১৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ৯১ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D