|
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের নবম শেনীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় টিলাপাড়া গ্রামের জহুর আলীর ছেলে দিলদার আহমদ (২৬) তার আপন চাচাত ভাইয়ের মেয়ে সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী গত ৯ নভেম্বর বিকাল অনুমান ৩ ঘটিকার সময় স্কুল থেকে বাড়ী ফেরার পথে বাড়ী সংলগ্ন পুকুর পার দিয়ে ঘরে ফেরার পথে দিলদার তার রাস্তা রোধ করে খারাপ উদ্দেশ্যে তার হাত ধরে তার নিজের ঘরে নেয়ার জোর চেষ্টা চালায়। বিকটিম ছাত্রী তার উদ্দেশ্য খারাপ টের পেয়ে ডাক চিৎকার দিলে এবং ভিকটিমের সাথে থাকা পাচ বছর বয়সী চাচাত বোন ভিকটিমের বড় বোন ও ভাইকে খবর দেন৷ এসময় ভিকটিম ছাত্রীর সুর চিৎকার শুনিয়া বড় ভাই, বোন দৌড়াইয়া এসে দিলদার ও ভিকটিম ছাত্রীর দস্তাদস্তি দেখতে পান এবং ভিকটম বোনকে উদ্ধার করেন।
এব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পিতা আফতাব উদ্দীন বাদী হয়ে বিমানবন্দর থানায় ২০০০/২০০৩ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছেন। মামলা নং-১৭/৩৯৬।
ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
এলাকাবাসী’র দাবি, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ বলছে, ঘটনা জানার পরই একটি মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছেন তারা। ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানিয়েছেন, মেয়েটির শারীরিক অবস্থা ভাল, তবে মানসিক ধকল কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D