২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১
লেডি বাইকার রিয়ার বিরুদ্ধে মাদক মামলা করেছে সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানা পুলিশ। সোমবার এ মামলা করা হয়।
মামলার পর রিয়া রায়ের বয়ফ্রেন্ড আরমান সামীকে গ্রেফতার করা হয়েছে। আরমান নগরীর মিরাপাড়ার ১৪৯/বি নম্বর বাসার শামসুল ইসলামের ছেলে।
অভিযুক্ত রিয়া রায় নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝরনারপাড় ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর এলাকায়। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, রোববার রাতে বয়ফ্রেন্ড আরমান সামীকে নিয়ে সিলেটের এয়ারপোর্ট এলাকায় যান রিয়া। নীল রঙের একটি গাড়ি নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে গাড়িটি থামে। তখন গাড়ি থেকে দ্রুত নেমে যান এক তরুণী।
তিনি বলেন, তাৎক্ষণিক গাড়ি থেকে আরমান সামীকে আটক করে পুলিশ। এরপর আরমান সামীই জানান- পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। এ সময় গাড়ি তল্লাশি চালিয়ে মাম পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ১০টি ইয়াবা ও দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, সোমবার সকালে গ্রেফতার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় রিয়া ও আরমানের বিরুদ্ধে মামলা করেন এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ। তবে রিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D