২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২১
সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ ৯ নারী পুরুষকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হচ্ছে-চট্টগ্রামের মোঃ ইমন মিয়া (২৬), সিলেটের জকিগঞ্জের তুহিন আহমদ (২৪), ফরিদপুরের গোলাম রাব্বানী (৩৬), কক্সবাজারের মোছা: লাবন্য আক্তার (২৫), খুলনার মোছা: সাথী আক্তার (২৪), মৌলভীবাজার শ্রীমঙ্গলের শেফালী বেগম (২৫), কক্সবাজারের জ্যোৎস্না আক্তার (২৫), টাঙ্গাইলের নয়ন মনি (২৬) ও সিলেটের কানাইঘাটের বাসিন্দা জেরিন আক্তার তারিন (২৩)।
অভিযানে হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যায়। এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ সুরমা (আবাসিক) হোটেলের মালিক ও ম্যানেজার দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত হতে উঠতি বয়সী মেয়েদের তাদের হোটেলে নিয়ে আসে এবং পতিতা বৃত্তি/দেহ ব্যবসার কাজে লিপ্ত রাখে। হোটেলের মালিক ও ম্যানেজারসহ ধৃত সকল অপরাধীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬ তারিখ- ২০/১০/২০২১খ্রিঃ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২/১৩ রুজু করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D