|
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
আমরা জন্মগ্রহন যখন করি তখনও একাই জন্মগ্রহন করি । মা বাবার আদরের শিশুটি একসময় আদর যত্নে পরম মমতায় বড় হয়ে একদিন নিজের পায়ে দাঁড়াতে শিখে । সফল মানুষ, স্বাবলম্বী একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ হয়ে উঠে । যখন জীবনের পরম সময় যেমন ১৮ এর পর ৪০/৪৫ বয়সের সময় চারিপাশে কত মানুষ, বন্ধু পরিজন থাকে । সে যদি একজন সফল বিখ্যাত বা নামীদামী একজন মানুষ হয় তখন তার চারপাশে অনেক মানুষ থাকে । ডানে বায়ে সামনে পিছনে মানুষের অভাব হয়না । কিন্তু কোন কারণে যদি তার কোন বিপদ হয়, সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয় তখন তার পিছনে কোর মানুষই থাকেনা ।
প্রয়োজনের সময় কাউকে কাছে পাওয়া যায়না এমনকি মরন যখন আসে তখনও একা একাই মরতে হয় । এটাই যেন পৃথিবীর নিয়ম । জন্ম নিলে মৃত্য চিরন্তন সত্য এবং কেউ মানুক আর না মানুক তা আসবেই । কেউ চিরদিন পৃথিবীতে বেঁচে থাকেনা । তারপরও এই ক্ষণিকের পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নাম কামানোর জন্য কত কিছুইনা করে মানুষ । মরন যে তাকে আলিঙ্গন করতে হবে সে কথা যেন কারো মনে থাকেনা ।
তবুও মানুষ বেঁচে থাকুক সুন্দর ও বিচিত্র এই পৃথিবীতে নিজের মত করে, সুখের আকাশে, নিজের মনভূবনে একেবারে নিজের মত করে এটা কাম্য । সুন্দর পৃথিবীতে সুন্দর মানুষের জীবন খুব সুন্দর যেন হয় তাই প্রত্যামা তাকে সবার । সুন্দর পৃথিবী আরো বৈচিত্রময় হোক আমাদের সবার প্রচেষ্টাই । একা আমি বা একা তুমি কেউ কিছু করতে পারবনা । সবার একাত্বতা কাম্য এই সুন্দর পৃথিবীতে তবেই একজন মানুষের জী্বন খুব সুন্দর হবে ।
লেখাটি শেষ সমাপনী করছি একটি কবিতার মাধ্যমে ।
কবিতা নামঃ হারাবার কিছু নেই
যার কিছু নেই সে হারাবে কি বল,
হারানোর কিছু নেই বলে নিশ্চুপ তার মন,
তবুও তো কিছু কষ্টঘন জীবন চলে,
যার ব্যাথা কখনো যায় না ভুলে,
হারানোর কিছু নেই যে এই ভবে।
যে একাকী থাকে নিশ্চুপ মনে,
শত-সহস্র কষ্ট স্পর্শ হবে কিভাবে?
কষ্ট নিয়েই তো তার বাস,
বেচে থাকা এক জ্যন্ত লাশ,
হারানোর কিছু নেই যে তার।
সবচেয়ে যাকেই আপন ভাবে এই ভবে,
অবশেষে কষ্ট পেয়ে ঘরে ফিরে আসি তবে।
কিসের আপন কিসের পর,
জীবন মানেই হয়তো যাযাবর,
হারানোর কিছু নেই অতঃপর।
সেই সোনালী দিনগুলো আজ যেন কেমন,
নিজেকে নিজের মাঝে এক অসহায়ত্ব জীবন,
বেচে থাকা বড়ই দ্বায়িত্ব ভুবনে যেমন,
এ বেচে থাকার চেয়ে হয়তো ভালো তার মরন,
হারানোর কিছু নেই তবে এক লক্ষ্যহীন জীবনযাপন।
লেখকঃ ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকঃ বাংলা পোস্ট বিডিনিউজ | প্রাবন্ধিক | ও _ সদস্য ডিইউজে |

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D